সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিনহা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০-২২ সেপ্টেম্বর 

সিনহা হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২০-২২ সেপ্টেম্বর 

বিশেষ প্রতিবেদক।।
মেজর (অব.) সিনহা মো: রাশেদ খান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) দ্বিতীয় দফায় ৪র্থ দিনে জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্যপ্রদান শেষ হয়েছে।
মামলার বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ জাহাঙ্গীর জানান, দ্বিতীয় ধাপের সাক্ষ্যগ্রহণ শেষে পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। শেষ দিনে মামলার ৬নং সাক্ষী হাফেজ মাওলানা শহিদুল ইসলাম আদালতে সাক্ষী দেন। তিনি টেকনাফের শামলাপুর বায়তুর নুর জামে মসজিদের ইমাম। এই সাক্ষী বুধবার সকাল সোয়া ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আদালতে সাক্ষ্য দেন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ  বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন  সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় গত বছর ৫ আগস্ট
সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে  সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত মামলার তদন্তভার দেয়া হয় র‌্যাবকে।
গত বছর ১৩ ডিসেম্বর র‌্যাব-১৫ কক্সবাজারে দায়িত্বরত সহকারি পুলিশ সুপার খাইরুল ইসলাম ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। গত ২৭ জুন আদালত ১৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। এতে সাক্ষি করা হয় ৮৩ জনকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM