সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ১০ হাজার পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারী আটক

টেকনাফে ১০ হাজার পিচ ইয়াবাসহ এক মহিলা মাদক কারবারী আটক

মুহাম্মদ জুবাইর।।

টেকনাফ সদরের বরইতলী বাইতুর রহমান জামে মসজিদের সামনে থেকে ইয়াবাসহ  এক মহিলা মাদক কারবারীকে আটক করেছে টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটক রাবিয়া বেগম (৩৫) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত হোছাইন আহমদের স্ত্রী।

মঙ্গলবার (৭সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ সদরের বরইতলী বাইতুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়ক থেকে  অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সুত্র জানায়, গত ৭সেপ্টেম্বর রাত সাড়ে ৭টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বরইতলী বাইতুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে অভিযানে যায়। এসময় একটি শপিং ব্যাগসহ দাড়ানো মহিলার গতিবিধি সন্দেহজনক হওয়ায় সাবরাং ৬নং ওয়ার্ডের মৃত হোছাইন আহমদের স্ত্রী রাবিয়া বেগম (৩৫) কে হেফাজতে নিয়ে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে মহিলা দ্বারা তল্লাশী তার দেহ তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান,

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মহিলা মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM