সোমবার, ০১ Jun ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী হাবিব আটক : ইয়াবা উদ্ধার

টেকনাফে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী হাবিব আটক : ইয়াবা উদ্ধার

মুহাম্মদ জুবাইর।।
টেকনাফ থানা পুলিশের উপর হামলা করে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া বহু মামলার পলাতক আসামি হাবিব ওরফে মগু মিয়াকে আটক করে পুলিশ।
১০ সেপ্টেম্বর দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার ছোট হাবিবপাড়া এলাকায়  আটক আসামীসহ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।  তার সাথে মৌলভী পাড়া এলাকার মৃত ছৈয়দুর রহমানের ছেলে আব্দুল গণি (৪০) কেও আটক করা হয় ।
শুক্রবার দিবাগত রাত ৯ টার দিকে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ  মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ হামলার অন্যতম পলাতক আসামী ও শীর্ষ মাদক কারবারি টেকনাফের ছোট হাবির পাড়ার হাবিব উল্লাহ ওরফে মগু কক্সবাজার অবস্থান করছে এমন গোপন সংবাদের খবরে শুক্রবার দুপুরের উখিয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো.শাকিল আহমদের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার বিলকিস মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে। এসময় পালানোর চেষ্টকালে হাবিব উল্লাহ ওরফে মগুকে আটক করে।
তিনি আরও জানান, আটক মগু ইয়াবার চালান মজুদের বিভিন্ন তথ্য দিয়ে পাহাড়সহ বিভিন্ন এলাকায় ঘুরিয়ে সময় পার করে। সর্বশেষ সন্ধ্যায় জিজ্ঞাসাবাদে ছোট হাবিবপাড়া তার এলাকায় এক বাড়িতে ইয়াবা চালান মজুদের স্বীকার করে। পরে তাকে নিয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে আলমিরা থেকে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এসময় তার সহযোগি আবদুল গণিকে আটক করে। দীর্ঘ এক মাস পর পুলিশ হামলাকারি এলাকার ত্রাস ও শীর্ষ মাদককারবারি মগুসহ তার সহযোগিকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। মগুর বিরুদ্ধে মাদকসহ ৯টি মামলা রয়েছে। মাদকরোধে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মাদক মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বুধবার মাদকসহ একাধিক মামলার আসামি ও শীর্ষ মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ারয় হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে আটক করে থানায় নিয়ে আসার সময় লোহা রড, দা, কিরিচসহ ইট পাটকেল দিয়ে পুলিশকে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয় তার লোকজন। সে সময় তিন পুলিশ আহত হন। এ ঘটনায় ইউপি সদস্য সৈয়দুল ইসলাম ও মগুসহ ৪৪ জনকে প্রধান আসামি করে একটি মামলা করেছিল। দীর্ঘ এক মাস পর তাকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM