সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
৭০ হাজার পিচ ইয়াবা ও প্রাইভেট কার সহ মাদক কারবারী পিয়ার মোহাম্মদ আটক

৭০ হাজার পিচ ইয়াবা ও প্রাইভেট কার সহ মাদক কারবারী পিয়ার মোহাম্মদ আটক

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেক পোষ্টে তল্লাশিকালে টেকনাফ হতে কক্সবাজার গামী একটি প্রাইভেট কারসহ চালক মোঃ পিয়ার মোহাম্মদ (৩২) কে আটক করে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৯ (সেপ্টেম্বর) বিকাল ৩ টার দিকে মরিচ্যা যৌথ চেকপোষ্টে গাড়ী তল্লাশীকালে একটি প্রাইভেট কারের মধ্যে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ২ কোটি ১০ লক্ষ টাকা। অভিযানে প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ- ৪৩-০৩১৯) সহ চালক মোঃ পিয়ার মোহাম্মদ (৩২), পিতা-মৃত আব্দুল কুদ্দুস, শিকদারপাড়া, কক্সবাজারকে আটক করা হয়। আটক ব্যক্তি তার নাম ঠিকানা স্বীকার করে।
অধিনায়ক আরো জানান, একই দিনে ভোর রাত ৩ টা হতে সকাল ৯ টা পর্যন্ত মরিচ্যা যৌথ চেকপোষ্টে অবস্থাকালে পৃথক আরো ৩টি অভিযান পরিচালনা কালে ২টি ইজিবাইক ও ১টি মাইক্রোবাস সহ আরো ১লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবা এবং ৩ জনকে আটক করা হয়।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখিত আটক মো. পিয়ার মোহাম্মদ সংশ্লিষ্ট প্রশাসনকে তার বাবার নাম ও ঠিকানা ভুল প্রদান করেন। খবর নিয়ে জানা গেছে, এই পিয়ার মোহাম্মদ বিভিন্ন ছদ্মনাম ও ঠিকানা ব্যবহার করে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। তার আসল ঠিকানা কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের পুতুইন্যার পাড়া এবং তার বাবার নাম আলম কুদ্দুস।
আটক পিয়ারু সংশ্লিষ্ট প্রশাসনকে শিকদারপাড়া ঠিকানা দিলেও গত ৫ বছর ধরে কক্সবাজার সদর উপজেলাধীন ঝিলংজার দক্ষিণ ডিককুল এলাকায় তার ব্যবসায়ী পার্টনার রোহিঙ্গা আবু নফর প্রকাশ নফর আলীর ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন। তার ভাড়া বাসাটি ইয়াবার গোডাউন হিসাবে এলাকায় পরিচিত। জেলার বিভিন্ন এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ীরা এসে তার ভাড়া বাসা থেকেই নফর আলীর নির্দেশে চাহিদামত ইয়াবা বুঝিয়ে নিতো।
 
একাধিক সুত্রে জানা গেছে, আটক ইয়াবা কারবারি পিয়ারো একসময় শিবিরের রাজনীতির সাথে সক্রিয় থাকলেও বর্তমানে নিজেকে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা হিসাবে পরিচয় দেন। ওই পরিচয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে তার উঠাবসা চলে। নেতাদের সাথে ভিআইপি গাড়ি ও বিমানে সফর সঙ্গী হওয়া নিয়ে বেশ ব্যস্ত থাকে সে। ওই সুযোগে বিভিন্ন জায়গায় ইয়াবা পাচারও করে এই মাদককারবারী পিয়ারু।
 
সৈনিক লীগের কয়েকজন নেতার বদান্যতায় এই ইয়াবা কারবারি সামাজিক সংগঠন “সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন” নামক সংগঠনের জেলা শাখার সদস্য পদও ভাগিয়ে নেন। তার সাথে বড় মাপের রাজনৈতিক নেতাসহ জেলার চিহ্নিত অপরাধীদেরও সাথে সখ্যতা রয়েছে।
 
এদিকে, ৭০ হাজার পিচ ইয়াবা সহ আটক এই পিয়ার মোহাম্মদকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে থাকা বহু মুখোশধারী ইয়াবা কারবারির নাম বের হবে বলে ধারণা করেন জেলার সচেতন মহল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM