সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে প্রতিপক্ষের হামলায় গৃহবধুর মৃত্যু: আটক ৪ জন

রামুতে প্রতিপক্ষের হামলায় গৃহবধুর মৃত্যু: আটক ৪ জন

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা পশ্চিম খোন্দকার পাড়ায় প্রতিপক্ষের দায়ের কোপে ছালেহা বেগম (৩২) নামের গৃহবধূ নিহত হয়েছে। এ সময় ছুরিকাঘাতে ছেলে মো: ইসমাইলও গুরুতর আহত হন।
নিহত ছালেহা ওই এলাকার হাফেজ মাওলানা আলী জোহারের স্ত্রী।
এ ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- একই এলাকার আব্দুর রহমান, তার ছোট ভাই আব্দুল হাকিম, আব্দুল মালেক ও শ্যালক শফিউল আলম।
জানা যায়, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনাটি ঘটেছে। ছালেহা বেগম চার ছেলে সন্তানের জননী। ৭ মাসের একটি দুগ্ধজাত সন্তানও রয়েছে তার। নিহতের লাশ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
রামু থানার ওসি (তদন্ত) কুমার চৌধুরী জানান, ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে আটক করা হয়েছে। আটকরা বর্তমানে রামু থানা হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM