মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে র্যাব-১৫ কক্সবাজার। অভিযানে ৩ প্রতিষ্ঠান থেকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- কক্সবাজার নিউ মার্কেটস্থ পিএমকে স্টোর ১ লক্ষ টাকা, পানবাজার সড়কের কাশেম স্টোর ৯০ হাজার টাকা ও টেকনাফের একটি মানহীন পণ্যের গোডাউনকে
৫ হাজার টাকা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ নকল পণ্যসামগ্রী খাদ্য, প্রসাধনী, ওষুধ, মেডিকেল ডিভাইস, ইস্পাত, মবিল, ক্যাবল ইত্যাদি তৈরি এবং বিক্রি করছে।
এগুলো ব্যবহার করে মানুষজন বিভিন্ন সমস্যায় পড়ছে। প্রতারিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অসাধু দোকানিদের নিকট ঠকছে সাধারণ ক্রেতারা।
এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, ভুক্তভোগিদের তথ্য ও অভিযোগের সুত্র ধরে বৃহস্পতিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে কক্সবাজারের ৩টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৯৫ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত ছিদ্দিকী। এ সময় বিএসটিআই কক্সবাজারের কর্মকর্তা রাজিব দাশ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এছাড়াও, বান্দরবান সদরের সুপার স্টোর সুইট এন্ড বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ভেজাল, প্রতারণা, মজুতদারী, দালালচক্র ধরা সহ নানা অপরাধে সারাদেশে অভিযান চালাচ্ছে র্যাব।
Leave a Reply