সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে বিজিবির সাথে ইয়াবা কারবারীদের বন্দুকযুদ্ধঃ নিহত-২

কক্সবাজারে বিজিবির সাথে ইয়াবা কারবারীদের বন্দুকযুদ্ধঃ নিহত-২

মুহাম্মদ জুবাইর।।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে পৃথক বন্দুক যুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 জানা গেছে, জেলার উখিয়া উপজেলার রেজুআমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, রোববার ভোরে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহরত বিজিবি সদস্যরা ৪-৫ জনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়। তারা না থেমে বিজিবির অবস্থান ঠিক পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র, ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে, টেকনাফে ২ বিজিবির সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM