বিশেষ প্রতিবেদক।।
টেকনাফ সদর ইউপি ৮নং ওয়ার্ড কেন্দ্র অতি ঝুঁকিপূর্ন হিসাবে দাবী করেছেন বর্তমান মেম্বার ও ফুটবল প্রতীকের প্রতিদ্বন্দ্বী এনামুল হক। ওই ওয়ার্ডে তপশিল ঘোষণার পর হতে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহমদের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীরা বিভিন্নভাবে হামলা করে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। নির্বাচনী প্রচারণায় গেলে ওয়ার্কারদের মারধরের ও অভিযোগ তুলেন।
১২ সেপ্টেম্বর রাত ৮ টায় তার নির্বাচনী কার্যালয়ে কর্মী সমর্থকদের নিয়ে এক ব্রিফিংয়ে উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি স্থানীয় ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ও কেন্দ্র অন্যত্রে হস্তান্তর করার অনুরোধ জানান। আজও নির্বাচনী ক্যাম্পাইনের সময় মৌলভীপাড়ার জনৈক একরাম ও ছিদ্দিকগং বড় হাবিবপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে হামলা, মারধর করে নারীদের নাজেহাল করেছে বলে ও জানায়।
তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলী আহমদ ২০১১ সালের ইউপি নির্বাচনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপর হামলার অন্যতম আসামী। তারা ইতোমধ্যে রোহিঙ্গা ভাড়াটিয়া সান্ত্রাসীদের এলাকায় এনে নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করছেন তিনি।
Leave a Reply