সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা বাজার থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ হাজার ইয়াবা।
সোমবার (১৩ সেপ্টেম্বর ) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেলে তাদেরকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন- জিয়াবুল হক (২২) ও সাইদুল হক (২০)। তারা উপজেলার রাজারকুল ইউনিয়নের পাঞ্জেগানা (ঘোনার পাড়া) এলাকার নুরুল আমিন এর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আটক জিয়াবুল হক ও সাইদুল সম্পর্কে সহােদর। তারা পরস্পর যােগসাজশে দীর্ঘদিন ধরে অভিনব কৌশলে ইয়াবা সংগ্রহ করে আসছিলেন। এগুলো কক্সবাজার সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
এ ঘটনায় আটককৃত আসামীদের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply