টেকনাফে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিধিবহির্ভূত প্রচারণার দায়ে দুই চেয়ারম্যানসহ এক মেম্বার প্রার্থীকে ১৩০০০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: বেদারুল ইসলাম জানান, গত ১০ তারিখ প্রচারণা শুরু থেকে কিছু কিছু প্রার্থী নির্বাচন কমিশনের নিয়ম নির্দেশনা না মেনে দেয়ালে ও বিভিন্ন স্থাপনায় পোস্টার লাগিয়েছেন এবং বেধে দেওয়া সময়ের আগে অধিক মাইক ব্যবহার করে প্রচারণা চালাচ্ছেন।
এ অভিযোগের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর টেকনাফ সদরের চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) জিয়াউর রহমান জিহাদকে ৫০০০ হাজার, সরকারী প্রতিষ্ঠানে নির্বাচনী ক্যাম্প তৈরীর অপরাধে নৌকার প্রার্থী আবু ছৈয়দকে ৫০০০ হাজার ও মেম্বার প্রার্থী রশিদ আলম (ফুটবল) মার্কাকে ৩০০০ হাজার টাকা জরিমানা করেছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান রিটার্নিং কর্মকর্তা বেদারুল ইসলাম।
Leave a Reply