মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজারের চকরিয়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২০ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছেন সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক
আজিম।
চেয়ারম্যানের অভিযোগ- ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে ইউনিয়ন পরিষদের প্যাড, সিল ও স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া মৃত্যু সনদ তৈরির মাধ্যমে সাতজনকে এতিম দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছে একটি চক্র। এই চক্রের ১০ জনের নাম উল্লেখসহ আরো ১০ জনকে অজ্ঞাত আসামি করে দায়ের করেন চেয়ারম্যান। দায়েরকৃত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কক্সবাজারকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় অভিযুক্তরা হলেন- নুরুল কাদের, আজিজ উল্লাহ, আবদুর রাজ্জাক, জাফর আলম, হারুণুর রশিদ, মো. ইদ্রিস, কম্পিউটার দোকানদার আবদুল্লাহ রায়হান, রুস্তম শাহরিয়ার,
মো.আইয়ুব ও মো.রুবেল।
বাদীপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের করা মামলাটি আদালতে আমলে নিয়েছেন। এ সময় আদালত এই বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে কক্সবাজার সিআইডিকে নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী চেয়ারম্যান আজিমুল হক আজিম বলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রুস্তম শাহরিয়ার সহ একটি জালিয়াতচক্র মিলেমিশে পরিষদের প্যাড, সিল ও আমার স্বাক্ষর জাল করে ৭জন জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভুয়া মৃত্যু সনদ তৈরি করে। ইউনিয়ন পরিষদের বালামে ডিজিটাল ডিভাইসে তৈরি করা এসব সনদের কোনো অস্তিত্ব নেই
Leave a Reply