সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফের বাহারছড়ার একটি ব্রীজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

টেকনাফের বাহারছড়ার একটি ব্রীজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার 

মোহাম্মদ জুবাইর।।
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমের একটি ব্রীজের নীচ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে বাহারছড়া ফাঁড়ির পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায়  লাশটির সন্ধান পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।
স্থানীয় লোকজন জানান, সকালে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি দেখতে পাওয়া যায়। এটি অপরিচিত ব্যক্তির লাশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, সকাল ৮টার দিকে লাশটি দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। আমি নিজে ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। পাঞ্জাবি-পায়জামা পরা লাশটির কোথাও ক্ষতচিহ্ন নাই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM