সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহর পুলিশের অভিযানঃ ৩ সন্ত্রাসী গ্রেফতার

কক্সবাজার শহর পুলিশের অভিযানঃ ৩ সন্ত্রাসী গ্রেফতার

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহর পুলিশের অভিযানে ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। তাদের কাছ ২টি টিপ ছোড়া, ১টি প্লাস, লোহার রড ও মুখোশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় দিকে হাসেমিয়া মাদ্রাসার পাশে গরুর হালদা এলাকায় অভিযান পরিচালনা করেন।
শহর পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, গোপন
সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টায় দিকে হাসেমিয়া মাদ্রাসার পাশে গরুর হালদা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে হতে তিন আসামিকে ১.আরিফ (১৮) পিতা-মৃত আমির হোসেন, সাং আজিমপাড়া ডিগ্রি কলেজ, থানা উখিয়া;  ২.পারভেজ (২০) পিতা-নূর মোহাম্মদ, সাং-নতুন বাহারছড়া থানা-সদর;  ৩.ওমর ফারুক (২২), পিতা- সৈয়দ হোসেন, সাং- ইসলামাবাদ, থানা- ঈদগাহ, সর্বজেলা কক্সবাজারদের গ্রেপ্তার করেন। তাহাদের সঙ্গে থাকা ১০/১২  জন ডাকাত পুলিশের উপস্থিতি দেখে দৌড়ে পালিয়ে যায়। ধৃত আসামিদের দেহ তল্লাশি করিয়া দুটি চাইনিজ ছুরি, একটি প্লাস ও পলাতক আসামীদের ফেলে যাওয়া  দুইটি লোহার রড, ৫ টি কালো  মুখোশ উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.
আনোয়ার হোসেন জানায়, বাসস্ট্যান্ড এলাকা হইতে শহরের দিকে আসা গভীর রাতে সিএনজি অটো ও প্রাইভেট গাড়িতে বসা যাত্রীদের মূল্যবান মালামাল ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ করিতে ছিল। আসামিদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে কক্সবাজার সদর মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে আসামিদের প্রেরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM