সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার কোর্টবাজার এলাকায় থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

উখিয়ার কোর্টবাজার এলাকায় থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক-১

ইমরান জাহেদ।।
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবা সহ ১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
১৫ সেপ্টেম্বর ভোর ৪.১৫ টার দিকে উখিয়া থানা ধীন কোর্টবাজারস্থ অরিজিন হাসপাতাল (এস আলম প্লাজা) এর সামনে থেকে তাকে আটক করা হয়।
র্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন কোর্টবাজারস্থ অরিজিন হাসপাতাল (এস আলম প্লাজা) এর সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১৫ সেপ্টেম্বর ভোর ৪.১৫ ঘটিকায় উপরোক্ত স্থানে পৌছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন মাদক কারবারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় আসামী মোঃ ইব্রাহিম (২৬), পিতা মৃত সাব্বির আহাম্মেদ, মাতা- শামসুন্নাহার, সাং- চাকবৈটা, ওয়ার্ড নং- ৪, ইউপি- রাজাপালং, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে ধৃত করে। আসামীর হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে সর্বমোট ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM