সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে বেড়াতে এসে ছাত্রলীগ নেতার মৃত্যু

কক্সবাজারে বেড়াতে এসে ছাত্রলীগ নেতার মৃত্যু

মোহাম্মদ রাসেল।।

বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান ইরফান (২৭) নামের চট্টগ্রামের এক ছাত্রলীগ কর্মী।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে কলাতলী বীচ পয়েন্টের বে ওয়ান্ডার হোটেল থেকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

অতিরিক্ত মদপানে রাফসান অসুস্থ হয়ে পড়েন বলে ধারণা ট্যুরিস্ট পুলিশের। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহি উদ্দিন হোটেল বে ওয়ান্ডার কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে রাফসান ইরফান তার এক বন্ধুকে নিয়ে কক্সবাজারের বে ওয়ান্ডারে ওঠেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তারা বুকের ব্যথা অনুভব করেন ও বমি হয়। ওই সময় লেবুর রস ও তেঁতুল খেলে কিছুটা স্বস্তি অনুভব করেন। এরপর ঘুমিয়ে পড়েন। শুক্রবার ভোরে আবারও বুকে বেশি ব্যথা অনুভব করলে দুজনকে কক্সবাজারের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে রাফসান মারা যান।

কক্সবাজারের হোটেল বে ওয়ান্ডারের ম্যানেজার মুহাম্মদ মান্নান বলেন, বুকিংয়ে রাফসানের নাম থাকলেও হোটেল রেজিস্টারে দেখা যায়, যে রুমে তারা ছিলেন, তার মধ্যে রাফসানের নাম নেই। এখানে যারা ছিলেন তাদের নাম লেখা হয় এমডি পিয়াম ও রায়হান। তাদের বয়সও ২৫-এর ওপরে উল্লেখ করা হয়।

সূত্র জানায়, রাফসান ইরফানের সঙ্গে বে ওয়ান্ডার হোটেলের চিফ অ্যাকাউন্ট্যান্ট কায়সার আহমেদের সম্পর্ক দীর্ঘদিনের। মূলত কায়সারের রেফারেন্সেই ১৫ সেপ্টেম্বর ওই হোটেলে ওঠেন রাফসান। ১৬ সেপ্টেম্বর রাত ৯টায় হঠাৎ বন্ধুসহ রাফসান অসুস্থ হয়ে পড়লে দেখভাল করেন কায়সার। অন্য হোটেলে তার রাজনৈতিক কিছু জুনিয়র ছেলে ছিল বলে রাফসানের বন্ধুরা জানান।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মহি উদ্দিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে মারা গেছেন রাফসান। তবে ময়নাতদন্তের পরই প্রকৃত ঘটনা জানা যাবে।

দলীয় সূত্র জানায়, রাফসান ইরফান দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানার এনায়েত বাজার বাটালি রোডে। তিনি কোতোয়ালি থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ছিলেন।শুরুতে তিনি ছাত্রলীগের রিমন গ্রুপের রাজনীতি করতেন। পরে রাজীব দত্ত রিংকু গ্রুপে যোগ দেন। কোনো পদ-পদবি না থাকলেও তাকে সবাই ‘ছাত্রলীগ নেতা’ হিসেবেই চিনতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM