সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
রামুতে ১লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ  আটক-১, সিএনজি গাড়ি জব্দ

রামুতে ১লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ  আটক-১, সিএনজি গাড়ি জব্দ

নুরুল হক সিকদার।।
কক্সবাজারের রামুর ৩০ বিজিবি তল্লাশি চালিয়ে ৩কোটি ৭৫লাখ টাকা মূল্যমানের ১লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ তোফায়েল (১৯) নামে এক গাড়ি চালক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহ্নত একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়।
আটক তোফায়েল রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের ডিয়াংপাড়া এলাকার আমিনুল হকের ছেলে।
শুক্রবার (১৭সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা ও গাড়িসহ তাকে আটক করা হয়।
রামু ৩০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল ইব্রাহিম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে সিএনজি যোগে একটি ইয়াবার বড় চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হয়। এসময় উক্ত সিএনজি চেকপোস্টে পৌঁছলে চালক তোফায়েলকে ইয়াবা চালান কোন স্থানে লুকিয়ে রাখা হয়েছে জিঙ্গাসাবাদ করা হয়। সে অস্বীকার করলে পরে সিএনজি পুঙ্খানু পুঙ্খানুভাবে তল্লাশি কালে যাত্রী সিটের নিচে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১লাখ ২৫হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবা বহন করা কথা স্বীকার করে চালক তোফায়েল বলেন, ইয়াবার প্রকৃত মালিক কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া এলকার মৃত কালামিয়ার ছেলে মোঃ বাদশাহ মিয়ার (৪৫)। চালক তোফায়েল টাকার বিনিময়ে এসব ইয়াবা চালান বহন করে আসছে। জব্দকৃত ইয়াবার প্রকৃত মালিক মাদকের গডফাদার বাদশাহ। সে পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পলাতক মাদকের গডফাদার বাদশাহ ও চালক তোফায়েল এর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গাড়ি এবং ইয়াবাসহ আটকৃতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM