সোমবার, ০১ Jun ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার সমুদ্রে নামতে পর্যটকদের মানতে হবে ১০ নির্দেশনা

কক্সবাজার সমুদ্রে নামতে পর্যটকদের মানতে হবে ১০ নির্দেশনা

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নামার পূর্বে পর্যটকদের মানতে ১০ নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এই লক্ষে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে দশ দিনব্যাপী ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ৷
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ ১০দিন ব্যাপী ‘সচেতনতামূলক ক্যাম্পেইন’এর উদ্বোধন করেন।
জেলা প্রশাসক বলেন, সমুদ্রে নামার পূর্বে
পর্যটকদের ১০ সতর্কতা মানতে হবে। এগুলো হলো- সাঁতার না জানলে সমুদ্রের পানিতে নামার সময় লাইফ জ্যাকেট ব্যবহার করতে হবে, লাল পতাকা চিহ্নিত করা পয়েন্টে কোনোভাবে নামা যাবে না, সৈকত এলাকায় সর্বদা লাইফগার্ডের নির্দেশনা মানতে হবে, বিকেল ৫টার পর সমুদ্রে নামা যাবে না, সমুদ্রে নামার আগে জোয়ার-ভাটাসহ আবহাওয়ার বর্তমান অবস্থা জেনে নিন, লাইফগার্ড নির্দেশিত নির্ধারিত স্থান অন্য কোনো পয়েন্ট থেকে সমুদ্রে নামা যাবে না, সমুদ্রে যেকোনো মুহূর্তে তীব্র স্রোত এবং গুপ্ত গর্ত সৃষ্টি হতে পারে, যেকোনো ভাসমান বস্তু পানিতে নামার আগে বাতাসের গতি সম্পর্কে জেনে নিন, শিশুকে সৈকতে সব সময় সঙ্গে রাখুন, তাকে একা সমুদ্রে নামতে দেবেন না এবং অসুস্থ অথবা দুর্বল শরীর নিয়ে সমুদ্রে হাঁটু পানির বেশি নামবেন না।
এতে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ) নাসিম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর, ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM