সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ফের পর্যটকের লাশ উদ্ধার 

সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ফের পর্যটকের লাশ উদ্ধার 

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সমুদ্র সৈকতের সী-গাল পয়েন্ট থেকে ফের পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো ওই পর্যটক যুবকের কোন পরিচয় পাওয়া যায়নি।
শুক্রবার (১৭সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে সৈকতের সী-গাল পয়েন্ট থেকে পর্যটকের লাশটি উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এই ব্যক্তি সাগরে গোসল করতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে যায় এবং পরে লাইফগার্ড লাশ উদ্ধার করে। প্রতিনিয়ত এভাবে কক্সবাজার সমুদ্র সৈকতের মৃত্যুর ঘটনায় পর্যটন নগরীর সম্মান ক্ষুন্ন হচ্ছে। এভাবে যদি চলতে থাকে কক্সবাজারের একদিন পযর্টক পাওয়া কষ্টকর হয়ে দাঁড়াবে। টুরিস্ট পুলিশ, বীচ লাইফগার্ড ও পর্যটক ব্যবসায়ীদের আরো সর্তক হওয়ার অনুরোধ জানান পর্যটকরা।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্য চিকিৎসক জানান,  সাগর থেকে উদ্ধার করে হাসপাতালে একটি লাশ আনা হয়েছে। তাকে মৃত ঘোষণা করা হয়েছে। নিহতের লাশ মর্গে আছে।
এদিকে, এর আগে গত বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সৈকতে সী-গাল পয়েন্টে গোসলে নেমে নিহত হয় তৌনিক মকবুল (২৩)। সে ঢাকার শ্যামলীর আদাবর এলাকার নুরুল আমিনের ছেলে এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM