সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে র‍্যাবের অভিযানঃ ৫২ হাজার ইয়াবাসহ আটক ৩ 

কক্সবাজারে র‍্যাবের অভিযানঃ ৫২ হাজার ইয়াবাসহ আটক ৩ 

একরাম জুয়েল।।
কক্সবাজার শহরের বিসিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫২ হাজার ইয়াবাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‍্যাব সদস্যরা। উদ্ধার করা ইয়াবার মূল্য ২৬ কোটি টাকা বলে জানা গেছে।
আটকরা হলেন, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের পশ্চিম ডেইঙ্গা পাড়া এলাকার মৃত ফারুক আহমদের ছেলে মােঃশাহাজান (২৮), কক্সবাজার সদর উপজেলা ঝিলংজা ইউনিয়নের পূর্ব খরুলিয়া ডিঙ্গাপাড়া এলাকার মৃত গুরা মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮) ও মৃত সুলতান আহমদের ছেলে নুরুল আলম (৫২)।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে  ১১ টার দিকে র‌্যাব-১৫ এর একটি টীম এই অভিযানে অংশ গ্রহণ করে।
শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,কতিপয় মাদক কারবারী টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে একটি সিএনজি যােগে ইয়াবার চালান নিয়ে কক্সবাজারের দিকে আসছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা বিসিক মােড় সংলগ্ন পলিটেকনিক কলেজের সামনে টেকনাফ – কক্সবাজার পাকা রাস্তার উপর চেকপােস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর এক পর্যায়ে টেকনাফের দিক হতে একটি সিএনজি চেকপােস্টের সামনে আসলে র‍্যাব  সদস্যগণ থামানাের সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি দেখে সিএনজি থামিয়ে তিনজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে র‌্যাব সদস্যরা।
এসময় তাদের কাছে থেকে ৫২ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‍্যাব। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM