সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
একরাম জুয়েল।।
কক্সবাজার শহরের টেকপাড়ার সন্ত্রাসী কিশোর গ্যাং লিডার ইমন হাসান মওলা গ্রেফতার হয়েছে। কিশোর গ্যাং লিডার বহু মামলার আসামী ইমন গ্রেফতার হওয়াতে এলাকায় সস্তি ফিরে এসেছে।
১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ১০ টার দিকে বাঁকখালী পাড়ের মিজানের গ্যারেজ থেকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, ইমন হাসান মাওলা টেকপাড়ার আরেক শীর্ষ সন্ত্রাসী এক কোটি ইয়াবা লুটকারী পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত মিজানের আপন ভাগিনা। টেকপাড়ার অন্যতম সুদি এবং ইয়াবা ব্যবসায়ি গোলাম মওলা বাবুলের নাতী এবং মোহাম্মদ হাসানের ছেলে। ইমন দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং গঠন করে নিয়মিত অপহরণ করে মুক্তিপন আদায়, ছিনতাই, চুরি, ইয়াবা পাচার, ইয়াবার টাকা লেনদেন সহ যাবতীয় অপকর্ম করে বেড়াতো। বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে অনেক মামলাও কক্সবাজার সদর থানা সহ বিভিন্ন থানায় মামলা আছে। এর আগে পুলিশ তাকে আটকের জন্য চেস্টা করলেও সফল হয়নি। তবে এবার ইমনকে আটক করতে সক্ষম হওয়ায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন পেশকার পাড়া সহ বৃহত্তর টেকপাড়ার সর্বস্থরের মানুষ।
এদিকে কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মোঃ সেলিম উদ্দিন বলেন,গত ২৪ ঘন্টায় অনেক আসামীকে আটক করা হয়েছে। এর মধ্যে ইমন আটক হয়েছে কিনা আমি আপাতত জানিনা। তবে যাদের আটক করা হয়েছে সবার বিরুদ্ধে সুনির্দিস্ট অভিযোগ বা মামলা রয়েছে।
তবে অসংখ্য প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ৭/৮ জন সাদা পোশাকের পুলিশ মিজানের গ্যারেজ থেকে ইমনকে আটক করে পরে পুলিশের গাড়ীতে করে তাকে নিয়ে যায়।
Leave a Reply