সোমবার, ০১ Jun ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহতঃ ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার 

উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহতঃ ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার 

এমরান জাহেদ।।
কক্সবাজারের উখিয়ায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে
জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
উখিয়ার পালংখালীর আবুল মন্জুরের ছেলে নিহত এই জাহাঙ্গীর।
বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দীঘির বিলে
 এ ঘটনা ঘটে।
কক্সবাজার র‍্যাব ১৫- এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, মাদক উদ্ধারে গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ বিষয়ে  আইনগত ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM