সোমবার, ০১ Jun ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সাগরপাড়েই নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ট্রেন স্টেশন-রেলমন্ত্রী সুজন

সাগরপাড়েই নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ট্রেন স্টেশন-রেলমন্ত্রী সুজন

মো.শাহাদত হোছাইন।।
সাগরপাড়েই এবার নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন ট্রেন স্টেশন। এরই লক্ষে কক্সবাজারের অংশে এগিয়ে যাচ্ছে রেললাইনের নির্মাণকাজ। কক্সবাজারে যে ট্রেনগুলো থাকবে সেগুলো উন্নত ও আরামদায়ক হবে। ট্রেনগুলি হবে ট্যুরিস্টদের জন্য উপযোগী। সেই ট্রেনগুলোর জন্য আমরা ইতোমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছি।কক্সবাজারের আইকনিক স্টেশন
পরিদর্শনে এসে উপরোক্ত কথাগুলো বলেন-রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কক্সবাজারের আইকনিক স্টেশন পরিদর্শন করেন তিনি।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আগামী ২০২২ সালের ডিসেম্বরে শেষ করা হবে কাজ। নানা জটিলতার কারণে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। এ রেললাইনে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত থাকছে ৯টি রেল স্টেশন। স্টেশনগুলি হলো-দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, হারবাং, চকরিয়া, ডুলাহাজারা, ইসলামাবাদ, রামু ও কক্সবাজার।
এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সদ্য বিয়ে করা স্ত্রী শাম্মী আকতার মনিকে নিয়ে তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছান রেলমন্ত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM