কক্সবাজারের কলাতলী হোটেল মোটেল জোনের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ।
নিহতের নাম ফারজানা (২৩) এবং তার পলাতক সঙ্গীর নাম সাগর বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরের দিকে কলাতলী হোটেল মোটেল জোনের আমারী রিসোর্টের একটি কক্ষ থেকে পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন বলেন, তারা দুজন তিন দিন আগে ওই রিসোর্টে ওঠে। হোটেলে উঠার সময় এন্ট্রি খাতায় তাদের বাড়ি কুমিল্লা চান্দিনা থানা লেখা হয়। আজ সকাল ১১টায় ওই রুমে কোনো সাড়া শব্দ না পেলে হোটেল কর্তৃপক্ষ দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করলে ফারজানার মরদেহ দেখতে পায়। কিন্তু তার সঙ্গী সাগরের খোঁজ পাওয়া যায়নি। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। ফারজানার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতার মর্গে পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
প্রসঙ্গতঃ গেল এক সপ্তাহে কক্সবাজারে ছয় পর্যটকের অপমৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন পানিতে ডুবে এবং তিন জন হোটেল অবস্থানকালে মারা গেছেন।
Leave a Reply