সোমবার, ০১ Jun ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিনহা হত্যা মামলাঃ আদালতে ৩য় দফায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ

সিনহা হত্যা মামলাঃ আদালতে ৩য় দফায় ২য় দিনের সাক্ষ্যগ্রহণ শেষ

বিশেষ প্রতিবেদক।।
সেনাবাহিনীর অব. মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার দশম সাক্ষী হাফেজ জহিরুল ইসলামের সাক্ষ্যদানের মাধ্যমে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়। আগামীকাল বুধবার ৩য় দফার সাক্ষ্যগ্রহণের শেষ দিন রয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মাদ ইসমাইলের আদালতে সাক্ষ্যগ্রহন শুরু হয়।
এর আগে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ওসি প্রদীপসহ সিনহা হত্যা মামলার ১৫ জন আসামিকে আদালতে নিয়ে আসা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে তৃতীয় দফায় ১০ম সাক্ষী হাফেজ জহিরুল ইসলামের সাক্ষ্যগ্রহন শুরু হয়েছে। এছাড়াও মামলার উপস্থিত অন্য সাক্ষী কক্সবাজার সদর হাসপাতালের আরএমও ডা:শাহীন আবদুর রহমান, ডা: রনধীর দেবনাথ ও সেনা সদস্য সার্জেন্ট আয়ুব আলীর সাক্ষ্যগ্রহনের জন্য আদালতে উপস্থাপন করা রয়েছে। আদালতে স্বাক্ষীরা প্রথমে জবানবন্দি দেবেন। পরে আসামি পক্ষের আইনজীবীরা তাদের জেরা করবেন।
এরআগে গত ২৩ থেকে ২৫ আগস্ট টানা তিনদিন মামলার প্রথম দফায় ১নং ও ২নং সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষ হয়। এরপর গত ৫ থেকে ৮ সেপ্টেম্বর টানা ৪ দিনে দ্বিতীয় দফায় সাক্ষ্যগ্রহন শেষ করেন আদালত। এ নিয়ে এ পর্যন্ত ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহন শেষ করেন।
উল্লেখ্য, গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনা বাহিনীর অব. মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় গত বছর ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত সাবেক ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলীসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় লিয়াকত আলীকে। আদালত মামলার তদন্ত ভার দেয়া হয় র্যাবকে। ঘটনার ৬ দিন পর ওসি প্রদীপ ও পরিদর্শক লিয়াকতসহ ৭ পুলিশ সদস্য আত্মসমপর্ণ করেন। ঘটনায় পুলিশ বাদী হয়ে টেকনাফ থানায় একটি এবং রামু থানায় আরেকটি মামলা দায়ের করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM