কক্সবাজারের হোটেল মোটেল জোনের আমারী রিসোর্ট নামক একটি হোটেল থেকে এক নারী পর্যটককে হত্যার দায়ে অভিযুক্ত সাগরকে আটক করেছে র্যাব-১০।
ঘটনার দিন হোটেল রেজিস্ট্রারে স্বামীর নাম লেখা রয়েছে সাগর। তিনি কুমিল্লা জেলার সদর উপজেলার বাগদিয়া ইউনিয়নের কল্যানদী এলাকার মো. জয়নাল মিয়াজী’র ছেলে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) এক অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের ‘আমারি রিসোর্ট’ থেকে ফারজানা আক্তার (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
Leave a Reply