সোমবার, ০১ Jun ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
অবশেষে এসআই লাভলীকে অব্যহতি

অবশেষে এসআই লাভলীকে অব্যহতি

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার থেকে ফেনীতে বদলী হওয়া পিবিআই’র বিতর্কিত এসআই লাভলী ফেরদৌসীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এ শাস্তির মুখোমুখি হতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পিবিআই ফেনী জেলার তত্ত্বাবধায়ক (এসপি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৫ সালে পুলিশ কর্মকর্তা স্বামীর সংসারের ইতি ঘটিয়ে পরকীয়া প্রেমিক কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি কাইম্মার ঘোনা এলাকার বেলাল আহমদের ছেলে সুদর্শন শাহজাহানকে বিয়ে করেন এসআই লাভলী ফেরদৌসী। প্রথম ঘরের দুই সন্তান ও পরের ঘরের এক সন্তানের সংসারের ঘানি টানতে শুরু করেন তিনি। এছাড়া দ্বিতীয় স্বামী বেকার হওয়ায় তার হাতখরচও যোগান দিতে হয় তাকে। ফলে সরকারি বেতনে সংসারের ব্যয় পুষিয়ে উঠতে না পেরে পুলিশ রুলের পরিপন্থী কাজে পা বাড়ান এসআই লাভলী। জড়িয়ে পড়েন অনিয়ম আর দুর্নীতিতে। বিশেষ করে মামলা তদন্তে স্বামীকে সঙ্গে নেওয়া, স্বামীকে দিয়ে অনৈতিক সুবিধা হাতিয়ে মামলার প্রতিবেদনে নয়-ছয় করা, ক্ষমতার অপ-প্রয়োগ, অর্থ আত্মসাৎ সহ নানা অপরাধের সঙ্গে তার নাম জড়িয়ে যায়।

সম্প্রতি একটি মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাদী পক্ষের কাছ থেকে ঘুষ নেওয়ার অডিও ফাঁস হয়। যেখানে ঘুষ হিসেবে দেওয়া টাকার পরিমাণ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এসআই লাভলী ফেরদৌসী ও তার স্বামী শাহজাহান। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই ঘটনায় কক্সবাজার থেকে তাকে ফেনীতে বদলী করা হয়। এতে পিবিআই কর্মকর্তাদের দায়িত্ববোধ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM