সোমবার, ০১ Jun ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় দ্বিতীয় দিন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

সিনহা হত্যা মামলা: পঞ্চম দফায় দ্বিতীয় দিন সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

বিশেষ প্রতিবেদক।।
সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ৫ম দফার ২য় দিনে দুই সেনা সদস্যসহ ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ২৭তম সাক্ষী সেনাবাহিনীর সার্জেন্ট জিয়াউর রহমানের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে আদালতের বিচারিক কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম দুপুরে আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের জানান, আজ সোমবার সিনহা হত্যা মামলায় পাঁচজন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে আছেন দু’জন সেনা সদস্য জেলা সদর হাসপাতালের দু’জন কর্মচারী (ডোম) এবং একজন পুলিশ কনস্টেবল। তিনি জানান এই পাঁচ জনসহ এই মামলায় এ পর্যন্ত ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে মামলার ১৫ আসামিকে প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আদালতে আনা হয়। দুপুর সোয়া দুইটায় পাঁচ জনের সাক্ষগ্রহণ শেষ হয়।
গত বছর ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুলিশ চেক পোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM