সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
চকরিয়ায় টিনে গলা কেটে মুয়াজ্জিনের মৃত্যু 

চকরিয়ায় টিনে গলা কেটে মুয়াজ্জিনের মৃত্যু 

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভাঙ্গারমুখ এলাকায় টিন বোঝাই অটোরিকশা উল্টে গিয়ে টিন ছিটকে গলা কেটে একজনের মৃত্যু হয়েছে।

নিহত মাওলানা রুহুল কাদের (৩২) পৌরসভার পূর্ব নিজপানখালী এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে ও ভাঙ্গারমুখ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

 

সোমবার (১১ অক্টোর)  সকাল ১০ টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ভাঙ্গারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানায়, সকালে বাড়ি থেকে ভাঙ্গারমুখ এলাকায় যাচ্ছিলেন রুহুল কাদের। বিপরীত দিক থেকে একটি ব্যাটারী চালিত অটোরিকশা টিন নিয়ে যাচ্ছিলেন। ভাঙ্গারমুখ এলাকা পৌঁছালে অটোরিকশাটি উল্টে গিয়ে টিন ছিটকে রুহুল কাদেরের গলায় গিয়ে পড়ে। এসময় তার গলা কেটে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া পৌরসভার ভাঙ্গারমূখ মসজিদের সাবেক অর্থ-সম্পাদক ব্যবসায়ী আবদুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM