সোমবার, ০১ Jun ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ  

শহরে যুবককে হত্যা চেষ্টার অভিযোগ  

 

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের ঝাউতলা প্রধান সড়কস্থ রেনেসাঁ হোটেলের সামনে পরিকল্পিতভাবে বাবু নামের এক যুবককে ধারালো ছোঁরা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
গুরুতর আহত যুবক শহিদুল ইসলাম বাবু শহরের ১১নং ওয়ার্ড়ের বাহারছড়া এলাকার আজিজুর রহমানের ছেলে।
রবিবার রাত সাড়ে ১১ টার দিকে রেনেসাঁ হোটেলের সামনে প্রধান সড়কের উপর এ হামলা চালানো হয়।
আহত বাবু হাসপাতালে জানায়, রবিবার রাত ১১ টার দিকে অভিযুক্ত আশিক জরুরী কথা আছে বলে আমাকে মোবাইলে কল দেয়। আমি তাকে ঝাউতলা গাড়িমাঠ আসতে বলি। ওখানে আগে থেকে আমি আমার ব্যবসায়ী পার্টনারের সাথে হিসাব করতেছিলাম। সে আবারো কল দিয়ে আমাকে রেনেসাঁ হোটেলের সামনে আসতে বলে। আমি তাকে বিশ্বাস করে সেখানে পৌঁছি এবং সেখানে বাহারছড়া এলাকার আসমত আলীর ছেলে মোবারক আলী, তার অন্যতম সহযোগী মৃত আবদুল গণির ছেলে আশিকুল ইসলাম আশিক ও
উখিয়া উপজেলার নুরুন্নবীকে দেখতে পাই। আশিক আগাইয়া এসে আমার সাথে কথা বলতেই মোবারক দৌঁড়ে এসে আমার বুকে ছোঁরার ঘাই মারে। আমি সরে দাঁড়াতে ছোঁরার ঘাইটি আমার ডান হাতে লাগে। তাতে রক্তাক্ত কাটা জখম হয়। আমি চিৎকার দিলে রাস্তার আশে-পাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। লোকজন আমাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করায়।
এলাকাবাসী জানায়, মোবারক একজন চিহ্নিত সন্ত্রাসী এবং কিশোর গ্যাং লিড়ার।
তার বিরুদ্ধে থানা-আদালতে অনেক মামলা রয়েছে। কয়েকবার জেলও খেটেছে। তারপরও এলাকায় রামরাজত্ব করতে গ্রুপিং করে আসছে নিয়মিত।  শহর জুড়ে দলবল নিয়ে বেপরোয়া জীবন যাপন করে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল গীয়াস জানান, বাবু নামের এক যুবককে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা খবরটি পেয়েছি। তবে এ ব্যাপারে আহতের পরিবারের লিখিত কোন অভিযোগ আমি পাইনি। অভিযোগ পাইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM