সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২২ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কলাতলী চন্দ্রিমার মুরগি ব্যবসায়ী রুবেল ইয়াবা সহ ঢাকায় আটক

কলাতলী চন্দ্রিমার মুরগি ব্যবসায়ী রুবেল ইয়াবা সহ ঢাকায় আটক

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার সদরের ঝিলংজার কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মুরগি ব্যবসায়ি মাহফুজুর রহমান ওরফে রুবেল ইয়াবাসহ ঢাকায় আটক হয়েছে। প্রায় ১৫ দিন আগে বিপুল পরিমান ইয়াবা সহ রুবেল ঢাকায় আটক হন একটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এর আগে তার মুরগীর ব্যবসার কাজে নিয়োজিত গাড়ীও চট্টগ্রামে ইয়াবাসহ আটক হয় বলে সুত্রটি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, রুবেল কয়েক বছর আগে স্বপরিবারে চন্দ্রিমায় আসে। চন্দ্রিমা এলাকায় নেজাম নামে এক লোক থেকে পাহাড়ী জায়গা কিনে নেন। এরপর পাহাড় কেটে সেখানে গড়ে তুলেন দালানও। গত দুই মাস আগে তার পাহাড় কাটা শেষ হয়। স্থানীয় কয়েকজন সমাজ নেতার শেল্টারে সরকারি জমিটি ক্রয় করে পাহাড় কাটে রুবেল। এরপর সমাজ নেতারা তাকে আশ্রয় দেন বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে। এছাড়া সে একজন মুরগির ব্যবসায়ী বলে এলাকায় প্রচার করেন।
চন্দ্রিমা এলাকার এক সমাজ নেতা বলেন, মুরগির ব্যবসার আড়ালে ইয়াবা ব্যবসা শুরু করে। অল্প দিনেই বনে যায় বিপুল টাকার মালিক। চন্দ্রিমা মাঠের মাঠের পাশে সরকারি জমি কিনে ছাদ দিয়ে বাড়িও করে। সেখানেই থাকে তার স্ত্রী উম্মে সামলা সহ ৩ সন্তান নিয়ে বসবাস করে। তবে ইয়াবার টাকার জোরে সম্প্রতি রুবেল ঢাকাতে এবং কক্সবাজার শহরে গাড়ির মাঠ এলাকায় আরো এক মেয়েকে বিয়ে করে। সে হিসাবে তার স্ত্রীর সংখ্যা ৩ জন। মূলত মুরগির ব্যবসার আড়ালেই সে ইয়াবা পাচার করতো। স্থানীয়দের মতে রুবেলের প্রকৃত বাড়ি সাতকানিয়া উপজেলার ছদহা ইউনিয়নের কেরানীহাট ফজুপাড়ায়। সে চন্দ্রিমা এলাকাতে এসেই এখানকার কয়েকজন ইযাবা ব্যবসায়ির সাথে মিলে ইয়াবা ব্যবসা শুরু করে। তার মধ্যে নেজাম ও বাবুসহ তার কয়েকজন আত্মীয় রয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM