সোমবার, ০১ Jun ২০২৬, ০১:৪১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

টেকনাফে ২০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-১

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ হ্নীলাস্থ মোচনী এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ মোঃ হেলাল (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
রবিবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১ টার দিকে টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ মোচনী বাজারস্থ রবি মোবাইল টাওয়ারের পূর্ব পার্শ্বে থেকে তাকে আটক করা হয়।
র‍্যাব-১৫ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে একটি সবুজ রঙের জিপগাড়ীসহ টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নস্থ মোচনী বাজারস্থ রবি মোবাইল টাওয়ারের পূর্ব পার্শ্বে টেকনাফ-কক্সবাজার পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি জিপগাড়ীসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যগণ আসামী মোঃ হেলাল (২৩) কে ধৃত করে এবং গাড়িটি জব্দ করে। ধৃত আসামীকে পালানোর কারন জিজ্ঞাসা করলে তার কথাবার্তায় সন্দেহের উদ্রেগ হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর হেফাজতে থাকা জব্দকৃত গাড়িটি তল্লাশী করে গাড়ির ড্রাইভিং সিটের পিছনে টুলবক্সের ভিতর বিশেষ কায়দায় লুকানো ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM