কক্সবাজারের চকরিয়ার খুটাখালী বাজার এলাকায় সাড়ে ২১ কেজি গাঁজা সহ মাদক কারবারী স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব।
আটকরা হচ্ছে কক্সবাজার পৌরসভার কলাতলী লাইট হাউজ এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে মোঃ জাকির হোসেন (৫০) ও তার স্ত্রী মরিয়ম বেগম (৪০)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার খুটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব ১৫ এর সিনিঃ সহকারী পরিচালক মোঃ আবু সালাম চৌধুরী জানান, কতিপয় মাদক কারবারী খুটাখালী বাজারের দক্ষিণ পার্শ্বে ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর সামনে মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে দুই জনকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে ২১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় । ধৃতদের চকরিয়া থানায় সোপর্দ করে মামলা রুজু করা হবে বলে জানিয়েছে র্যাব।
ধৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় মাদকদ্রব্য গাঁজা কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে বলে জানা গেছে।
Leave a Reply