সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

কক্সবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর টাকা ছিনতাই

বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজারের ফুলবাগ সড়ক এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে এক মৎস্য ব্যবসায়ীর টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ উঠেছে সন্ত্রাসী শহরের টেকপাড়া এলাকার নজরুলের বিরুদ্ধে।
ছিনতাইয়ের শিকার মৎস্য ব্যবসায়ী নেচার উদ্দীন জানান, কক্সবাজার বড় বাজারে তিনি ট্রালের জন্য কিছু যন্ত্রাংশ ও বরফ এবং তেল কিনতে যান। সেই সময় থেকে তার পিছু নেয় টেকপাড়ার নজরুল ও তার সহযোগীরা। পরে সুযোগ বুঝে তারা গতিরোধ করে দেশীয় কার্তুজ ও বিদেশী পিস্তলের ভয় দেখিয়ে ও বন্দুকের বাট দ্বারা আঘাত করে এবং তার কাছ থেকে ১ লক্ষ ৮৪ হাজার ৪০০ টাকা ছিনিয়ে নেয়। সেই সময় তারা ছুরিকাহত করার চেষ্টা করলে  অল্পের জন্য প্রানে বেঁচে যান বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা আব্দু খালেক বলেন, কক্সবাজার শহরে অস্ত্রে মুখে ছিনতাই এবং নানা ধরনের অপরাধ করে থাকে এই নজরুল বাহিনী। তারা বিভিন্ন সময় খুরুশকুল রোড, ফুলবাগ সড়ক, বড় বাজার এলাকায় ছিনতাই ও রাখাইন পাড়ায় মাদক ব্যবসার সাথে জড়িত।
 কক্সবাজার সদর মডেল থানার ওসি মনিরুল গিয়াস জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপরাধী যেই হউক তাকে আইনের আওতায় আনা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM