সোমবার, ০১ Jun ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

মুহাম্মদ জুবাইর।।
কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলার মৌলভী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা সহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।
আটক নুরুল আফসার(২০) হ্নীলার মৌলভীবাজার ২নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার আবুল মন্জুরের ছেলে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ১ টার দিকে হ্নীলার মৌলভীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে।
র‍্যাব-১৫ কক্সবাজার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মৌলভী বাজার সূর্যেরহাসি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে  মাদকদ্রব্য মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব -১৫ এর একটি চৌকস আভিযানিক দল ৩১ অক্টোবর দুপুর ১ টার দিকে আসামী ১। নুরুল আফসার(২০)কে ধৃত করে। সে হ্নীলার মৌলভী বাজার ২ নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার আবুল মন্জুর এর ছেলে। ঐ সময় একটি লাল কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM