সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, মেয়র মুজিবসহ আসামী-১৪

মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলা, মেয়র মুজিবসহ আসামী-১৪

মো.শাহাদত হোছাইন।।
কক্সবাজার ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গুলিবিদ্ধ মোনাফ সিকদারের বড় ভাই মোহাম্মদ শাহজাহান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। যার নং- ৫৩।
রোববার (৩১ অক্টোবর) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীরুল গিয়াস।
ওসি জানান, বুধবার ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার শহরের সুগন্ধা এলাকায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ সিকদার
কে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় ১৩/১৪ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নাম প্রকাশ করতে অপরাগতা জানান তিনি।
উল্লেখ্য যে, আহত মোনাফ সিকদার (৩২) শহরের পেশকারপাড়া এলাকার শাহাব উদ্দিন সিকদারের ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং শহর যুবলীগের সভাপতি প্রার্থী। মোনাফ সিকদারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার জেলা শহর। ঘটনার তীব্র নিন্দা ও মানলা থেকে মেয়র মুজিবকে অব্যহতি দিতে প্রধান সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন তার কর্মী-সমর্থকরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM