সোমবার, ০১ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

 

এহসান কুতুবী।।

কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ৬০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে বালুখালীর বাজার এলাকা থেকে তাদের এসব ইয়াবাসহ আটক করা হয়।

আটকরা হলেন তারেকুর রহমান (২৫) ও জসীম উদ্দিন (২২)। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫ এর মেজর শেখ মোহাম্মদ ইউসূফ জানান, বালুখালী বাজার এলাকায় একটি ইয়াবা কারবারি সিন্ডিকেট ক্রয়-বিক্রয় উদ্দেশ্যে আসছে এমন খবরে অভিযানে যায় র‌্যাব। এসময় হাতেনাতে ইয়াবাসহ এ দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়। আটককৃত দুইজনের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরও জানান, মাদক কারবারিদের ধরতে র‌্যাব-১৫ এর অধিনায়কের নির্দেশে র‌্যাব-১৫ এর সদস্যরা কাজ করে যাচ্ছে। মাদক কারকারবারিদের যেকোন কৌশল কখনো র‌্যাবের চোখ এড়িয়ে যেতে পারেনি আগামীতেও পারবে না বলে জানান র‌্যাব-১৫ এর এ কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM