সোমবার, ০১ Jun ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শৌচাগারে নারীর ভিডিও ধারনঃ আটক-১

শৌচাগারে নারীর ভিডিও ধারনঃ আটক-১

বিশেষ প্রতিবেদক।।
চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি শৌচাগারে এক নারীর ভিডিও ধারণের অভিযোগে দোকানের কর্মচারীকে আটক করেছে থানা পুলিশ।
আটক রুহুল আমিন (২৪) চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার দোকানের কর্মচারী।
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভুক্তভোগীর স্বামী
কল দিয়ে বিষয়টি জানালে ঘটনাস্থলে
চকরিয়া থানার পরিদর্শক আনোয়ার সাত্তার পুলিশ ফোর্স পাঠিয়ে অভিযুক্তকে আটক করেছে বলে জানা গেছে।
চকরিয়া থানার পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, চকরিয়া থানার আনোয়ার শপিং কমপ্লেক্সের একটি জুতার শোরুম থেকে একজন লোক ৯৯৯ নম্বরে ফোন করে জানান, তিনি ও তার স্ত্রী জুতা কিনতে মার্কেটে গিয়েছিলেন। তার স্ত্রী জরুরি প্রয়োজনে শোরুমের শৌচাগারে যেতে চাইলে সেখানকার এক কর্মচারী টয়লেট পরিষ্কার করে দেওয়ার কথা বলে টয়লেটের ভেতরে একটি মোবাইল ফোনের ভিডিও অন করে রেখে আসেন।
তার স্ত্রী বিষয়টি বুঝতে পেরে তার স্বামীকে জানালে তিনি আশপাশের লোকজনের সহায়তায় ভিডিও ধারণকারী শোরুমের কর্মচারীকে তার মোবাইল ফোনসহ আটক করে রাখেন। তাৎক্ষণিক ভাবে বিষয়টি চকরিয়া থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে  শো-রুমের কর্মচারী অভিযুক্ত রুহুল আমিনকে আটক করে থানায় নিয়ে আসেন। আটক যুবককের বিরুদ্ধে  পরবর্তী আইনি ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM