সোমবার, ০১ Jun ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় অস্ত্র সহ আটক-২

উখিয়ায় অস্ত্র সহ আটক-২

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের রুমখাঁ হাজী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‍্যাব -১৫ কক্সবাজার।

আটকরা হলেন, উখিয়ার হলদিয়ার ৯নং ওয়ার্ডের রুমখাঁ চৌধুরীপাড়া এলাকার মৃত রশিদ আহম্মদের ছেলে মোঃ সালাম (৪৩) ও মোঃ আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম বাপ্পী (২২)।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে আটক করা হয়েছে।
র‍্যাব-১৫ কক্সবাজার, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) আবদুস সালাম জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল ভোর রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ দুইজনকে আটক করে। আটক দুইজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর অবৈধ অস্ত্র অপরাধ কর্মকাণ্ড করে আসছে বলে স্বীকার করে।
এদিকে, গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM