সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার 

কুতুবদিয়ায় পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার 

কাইসার সিকদার।।
কুতুবদিয়া উপজেলা প্রাঙ্গন ইউএনও অফিসের সমানে থেকে সাইফুল ইসলাম নামে একজন পরোয়ানাভূক্ত আসমীকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ ৷ তিনি কুতুবদিয়া দ্বীপের দক্ষিণ ধুরুং ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বলে জানা যায় ৷ তিনি ওয়ারেন্টভূক্ত আসামী হয়েও দাপটের সাথে চলাফেরা প্রশাসনের নজরে আসে ৷
২১ নভেম্বর রবিবার সন্ধ্যায় ইউএনও অফিসের সামনে থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় ৷ আওয়ামী লীগের দলীয় প্রভাব দেখিয়ে বিভিন্ন সাধারণ জনগণ হতে মামলা হামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের অর্ধ শতাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া খাস জমি দখল করল ধুরুং বাজারের পশ্চিম পাশে সরকারি টিউবওয়েল উচ্ছেদ করে আরফি টাওয়ার নামের দুই তলা ভবন নির্মাণ করেছেন। ধুরুং বাজারের পূর্ব পাশে খাস পুকুর ভরাট করে দোকান নির্মাণ করেছেন। প্রতি দোকানের জমা বাবদ ৩ লক্ষ টাকা করে নিয়েছেন। এরকম দলীয় পদ ব্যবহার করে দীর্ঘদিন যাবৎ মানুষকে অত্যচার এবং শোষণ করে আসছেন বলে সাধারণ মানুষের কাছে এক প্রকার মূর্তিমান আতঙ্কের নাম সাইফুল। তাহার উপযুক্ত শাস্তি দ্বাবী করেন স্থানীয় জনগণ।
পুলিশ সার্কেল জাহেদুল ইসলাম বলেন, সাইফুল অনেক দিন পর্যন্ত আমাদের চুখে ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন ৷ আমরা গুপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া থানার চৌকস অফিসারদের নিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ৷
উল্লেখ্য, থানা সূত্রে আরো জানা যায় তিনি জাল-জালিয়াতির মামলা নিয়ে পালিয়ে ছিলেন, সে দীর্ঘ দিন ধরে সি,আর ২০৮/২০ নং মামলায় পলাতক আসামী ৷

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM