সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
উখিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ৭০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার 

উখিয়ায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক কারবারি নিহত, ৭০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার 

ইমরান জাহেদ।।

কক্সবাজারের উখিয়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত হয়েছে। এসময় তার কাছ থেকে ৭০ হাজার ইয়াবা একটি ওয়ানশুটার গান উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম (৩৫) উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী জমিদারপাড়ার মৃত সৈয়দ আলমের ছেলে।

রোববার (২১ নভেম্বর) রাত পৌনে নয়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মোহাম্মদ চপল জানায়, রোববার ভোররাতে উখিয়া উপজেলার বালুখালীর কাকড়া ব্রীজ এলাকায় র‌্যাব-৭ এর একটি অভিযানিক দলের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আত্মরক্ষার্থে র‌্যাব গুলিবর্ষণ করলে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে জাহাঙ্গীরের মরদেহ পাওয়া যায়। সেখান থেকে ৭০ হাজার ইয়াবা, একটি ওয়ান শুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গেল ১১ নভেম্বর জাহাঙ্গীরের বড় ভাই থেকে ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার শালিকা থেকে মিয়ানমারের নগদ অর্থও মিলেছিল। পরে আজকে তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

এদিকে, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM