কাইসার সিকদার।।
কুতুবদিয়ায় অনুমোদনহীন ‘কারা’ এনজিও নামক ৩ কর্মকর্তাকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩জনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নুরের জামান চৌধুরী।
আটকরা হলেন, ‘কারা’এনজিওর প্রজেক্ট ডাইরেক্টর আকতার আহমদ, এরিয়া ম্যানেজার গোলাম রহমান ও ম্যানেজার জামশেদ।
এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওমর হায়দার জানান, ‘কারা’ নামের একটি ভুয়া এনজিও নিয়োগ পরীক্ষার নামে স্থানীয় বেকার যুবক-যুবতীদের প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে এ সংবাদের ভিত্তিতে তাদের হাতে-নাতে আটক করি। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরীকে একাধিক বার ফোন করেও বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উল্লেখ, শুক্রবার ৬ ইউনিয়নে ২ সুপার ভাইজার ৫৪ জন ফিল্ড অফিসের নিয়োগ পরীক্ষার সময় ধূরুং আর্দশ উচ্চ বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
Leave a Reply