সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কুতুবদিয়ায় দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও কিরিচ উদ্ধার

কুতুবদিয়ায় দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও কিরিচ উদ্ধার

কাইসার সিকদার।।
কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় থেকে ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার ৫ সদস্যের প্রতিনিধি টীম এই অভিযানটি পরিচালনা করেন।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর হায়দার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের বাতিঘরপাড়া সংলগ্ন সাগরপাড় এলাকায় অভিযান চালায়। সেখানে কুতুবদিয়া এসআই মকবুল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে সার্বিক সহায়তা করে। এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি এলজি, ৪টি কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা হয়নি।
এদিকে, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কক্সবাজার জেলার যুগ্ম-পরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে
এ অভিযান পরিচালনা করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM