সোমবার, ০১ Jun ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধঃ নিহত-২

কক্সবাজারে র‍্যাবের সঙ্গে ডাকাতদলের বন্দুকযুদ্ধঃ নিহত-২

চকরিয়া প্রতিনিধি।।
কক্সবাজারের চকরিয়ায় ডাকাত দলের সাথে র‍্যাবের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে দুই ডাকাত নিহত হয়েছে বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।
সোমবার (৬ ডিসেম্বর) ভোররাতে চকরিয়া উপজেলার পূর্ব বড়ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে।
কক্সবাজার র‌্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ বলেন, একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র‍্যাব সোমবার ভোররাতে পূর্ব বড়ভেওলায় অভিযান চালায়। আমাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি চালায়।ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিউদ্ধার করা হয়েছে। দুটি লাশও পড়ে থাকতে দেখা যায়। এদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM