সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরের একাধিক মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আজাদ গ্রেপ্তার

শহরের একাধিক মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আজাদ গ্রেপ্তার

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের একাধিক মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আজাদকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীর আজাদ (৩৬) শহরের উত্তর রুমালিয়ারছড়া এলাকার মৃত মকবুল আহমদের ছেলে।
বুধবার (৮ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পৌরসভাধীন উত্তর রুমালিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর আজাদ (৩৬), পিতা-মৃত মকবুল আহমদ, সাং-উত্তর রুমালিয়ারছড়া, থানা ও জেলা কক্সবাজারকে গ্রেপ্তার করা হয়। উক্ত আসামির বিরুদ্ধে ৭টি  মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM