সোমবার, ০১ Jun ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭

পেকুয়ায় ৫০ হাজার ইয়াবাসহ আটক ৭

 

কক্সবাজার প্রতিনিধি।।
কক্সবাজারের পেকুয়ায় উপজেলার সদর ইউনিয়নের হরিণা ফাঁড়ির নুইন্যা-মুইন্যা ব্রিজ এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিণা ফাঁড়ির নুইন্যা-মুইন্যা ব্রিজ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

ধৃতরা হলেন, সুলতান আহমদের ছেলে ওমর ফারুক (২৯), মৃত নবী হোছনের ছেলে শহীদুল ইসলাম (২৮), আলী আহমদের ছেলে জয়নাল আবেদীন (৪৮), মাহবুবুল আলমের ছেলে রিদুয়ানুল করিম (২২), আবদুর ছবুরের ছেলে মো. সজিব (২৫), মো. রাজু (২৭) ও মৃত সাধন চৌধুরীর ছেলে ডাবলু চৌধুরী (৪১)। এরা সবাই চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুন্নিয়া পাড়া সুখছড়ি এলাকার বাসিন্দা।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোছাইন আটকদের বরাত দিয়ে বলেন, উখিয়ার কোটবাজার এলাকা থেকে এসব ইয়াবা ক্রয় করে পেকুয়া হয়ে লোহাগাড়া নিয়ে যাচ্ছিলো সংঘবদ্ধ চক্র।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, “আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM