শনিবার বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কামরান হোসেন শনিবার রাত ১০টার দিকে জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিখোঁজের তিন দিন পর (২০ জানুয়ারি) একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে তার পরিবারের কাছে। বলা হয়, আমিনকে জীবিত পেতে ৮০ হাজার টাকা লাগবে। টাকা দেয়ার সামর্থ্য না থাকায় সেদিন টেকনাফ থানায় লিখিত অভিযোগ করে আমিনের পরিবার। এ ঘটনার ১১ মাসেরও বেশি সময় পর শনিবার দুপুরে সন্দেহভাজন হিসেবে ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পের মোহাম্মদ ইসলাম, আব্দুল মোনাফ ও মোহাম্মদ ইলিয়াছ নামের তিনজনকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা জানায়, অপহরণের পর আমিনকে উখিয়ার থ্যাইংখালীর ১৪ নম্বর হাকিমপাড়া ক্যাম্পে এনে হত্যা করে। পরে মরদেহ মাটিতে পুঁতে ফেলেন। বেলা সাড়ে ৩টার দিকে তাদের দেয়া তথ্যমতে মরদেহটি উদ্ধার করা হয়। আমিনের স্ত্রী পোশাক দেখে স্বামীকে শনাক্ত করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান এ কর্মকর্তা।
Leave a Reply