বিশেষ প্রতিবেদক।।
কক্সবাজার শহরের আলোচিত কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী সালমান শাহকে গ্রেপ্তার করেছে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
আলোচিত কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী সালমান শাহ (২৪) পৌরসভার টেকনাইফ্যা পাহাড় এলাকার খুইল্যা মিয়ার ছেলে।
রোববার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার পৌরসভা টেকনাইফ্যা পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন বলেন, আলোচিত কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী সালমান শাহ (২৪) বিরুদ্ধে ১টি খুন, ১টি অস্ত্র, ২টি ডাকাতির প্রস্তুতি ও ১ টি মারামারি মামলা সহ মোট ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় ছিনতাই করে আসছিল। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply