সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরে দিন-দুপুরে ছিনতায়, ছুরিকাহত এক কলেজ শিক্ষার্থী

কক্সবাজার শহরে দিন-দুপুরে ছিনতায়, ছুরিকাহত এক কলেজ শিক্ষার্থী

বিশেষ প্রতিবেদক।।

কক্সবাজার পৌর শহরের বাসটার্মিনাল এলাকায় দুই সিটি কলেজ শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়েছে।ছিনতায়কারীরা দুটি মোবাইল সেট ও সিটি কলেজে (অনার্স) ভর্তি এবং যাওয়া-আসার খরচ ১৮ হাজার ৫শ টাকাও লুঠ করে নিয়ে গেছে। টাকা দিয়ে অস্বীকার করায় এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে। আহতের অবস্থা আশংকাজনক।

ছুরিকাহত অরুপ দে (২২), মহেশখালী পৌরসভার ঠাকুরতলা এলাকার অনিল চন্দ্র দে’র ছেলে।

সোমবার (২০ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে বাসটার্মিনাল হর্টিকালচারাল গেইটের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার আরেক বন্ধু একই এলাকার হেমন্দ্র দেব’র ছেলে শুভ দেব (২২) জানায়, চট্টগ্রাম থেকে কক্সবাজার সিটি কলেজে অনার্সে ভর্তি হতে আসে দুই বন্ধু। বাসটার্মিনালে গাড়ি থেকে নেমে টমটম করে সিটি কলেজে রওনা হলে বাস টার্মিনালের পরে হর্টিকালচারের গেইটে ছিনতাই- কারীদের ইশারায় চালক টমটমটি থামায়। ছিনতায়কারীরা ছুরি ধরে ২টি মোবাইল সেট (০১৮৬২-৪৩২৩৬৭,০১৮৬৯-৪৮৭১৮৮) ছিনিয়ে নেন। ভর্তির জন্য আনা ১৮ হাজার ৫শ টাকাও ছিনিয়ে নেয়। টাকা দিতে দেরী করায় ৩ বার ছুরিকাহত করে পালিয়ে যায়। ওই টনটমের ড্রাইভারও ছিনতাইয়ের যুক্ত ছিল। হাসপাতাল ও ফার্মেসীর সিসিটিভি ফুটেজ যাচাই করে টমটম চালককে আটক করলে ছিনতাইকারীদের চিহ্নিত করা যাবে বলে দাবী করেন ওই শিক্ষার্থী।

এছাড়া, মোবাইল দুটির নম্বর ট্যাকিং করলেও ছিনতাইকারীদের আটক করা সম্ভব হবে
বলে দাবী করে ওই শিক্ষার্থী।

কক্সবাজার সদর হাসপাতালে আহত শিক্ষার্থীর পিতা অনিল চন্দ্র দে জানায়, বিকাল ৩ টার দিকে আমার ছেলেকে সদর হাসপাতালে ভর্তি করাই। এর আগে বিডিআর ক্যাম্পে একটি ফার্মেসীতে প্রাথমিক শিক্ষা করায় স্থানীয়রা। এরপরেও প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। শাররীক অবস্থা মোটেও ভাল নয়। ছিনতায়কারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, ছিনতাইয়ের খবর শুনেছি। ছিনতাইকারীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM