সোমবার, ০১ Jun ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শাকিল আটক

কক্সবাজার শহরের শীর্ষ ছিনতাইকারী শাকিল আটক

মোহাম্মদ রাসেল।।
কক্সবাজার শহরের প্রতাপশালী ছিনতাইকারী শাকিলকে আটক করেছে শহর পুলিশ ফাঁড়ির চৌকস একটি টিম।
আটক আরাফাত প্রকাশ শাকিল (২৫) কিশোর গ্যাং লিডার ও পেশাদার ছিনতাইকারী। সে পৌরসভার ৯নং ওয়ার্ড বাদশাঘোনা এলাকার মৃত ইসলামের ছেলে।
সোমবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে জিয়াগেস্ট হাউস সংলগ্ন সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তাকে আটক করে।
কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনোয়ার হোসেন জানান, আটক শাকিল তিনি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে জিয়াগেস্ট হাউস সংলগ্ন সাংস্কৃতিক কেন্দ্র এলাকা থেকে অভিযান চালিয়ে শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম তাকে আটক করে। আটককালে তার হেফাজত থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM