সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
শহরে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবক আটক

শহরে ইয়াবা ও নগদ টাকাসহ এক যুবক আটক

একরাম জুয়েল।।
কক্সবাজার শহরের খুরুশকুল রাস্তার মাথা এলাকা থেকে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক যুবক হেলাল উদ্দীন উখিয়া উপজেলার থাইংখালী সাবেক মেম্বার মোঃ হোছনের ছেলে।
এ সময় আটক হেলাল উদ্দীনের কাছ থেকে  ৪৬ পিচ ইয়াবা ও নগদ ৪৫ হাজার টাকাসহ একটি এন্ড্রয়েড মোবাইল সেট জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ জুন) বিকেল ২টার দিকে ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম শহরের খুরুশকুল রাস্তার মাথার এসকে টাওয়ারের পাশে কুলিং কর্ণার থেকে তাকে আটক করে।
ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী
জানান, সে রোহিঙ্গা ক্যাম্পে মুরগির ব্যবসা করে। ব্যবসার আড়ালে হেলাল ইয়াবা, জাল টাকাসহ রাষ্ট্রবিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেকে যমুনা অনলাইনের উখিয়া প্রতিনিধি হিসেবে দাবি করেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM